পুলিশ ক্লিয়ারেন্স সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নসমূহ। Police Clearance Bangladesh.
পুলিশ ক্লিয়ারেন্স সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নসমূহ BANGLADESH POLICE MEDIA, PHQ [24 FEB, 2020] ১। পুলিশ ক্লিয়ারেন্স কি? উত্তরঃ সাধারণত চাকুরি বা উচ্চশিক্ষার্থে বিদেশ গমণের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। এই সার্টিফিকেটে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারী অপরাধের রেকর্ড নেই - এই মর্মে প্রত্যয়ন করা হয়। ২। পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোথায় এবং কিভাবে আবেদন করতে হয়? উত্তরঃ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য http://pcc.police.gov.bd এ আবেদন করা যায়। সরাসরি আবেদন করতে সংশ্লিষ্ট জেলার ডিএসবি অফিস (পুলিশ সুপারের কার্যালয়) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন। ৩। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন পত্রে কোন ঠিকানা (স্থায়ী/অস্থায়ী) দিতে হয়? উত্তরঃ স্থায়ী এবং অস্থায়ী উভয় ঠিকানাই দিতে হয়। ৪। কোন প্রার্থীর বর্তমান (অস্থায়ী) ঠিকানা যদি পাসপোর্টে প্রদত্ত ঠিকানা থেকে ভিন্ন হয় সে ক্ষেত্রে করণীয় কি? উত্তরঃ এ ক্ষেত্রে বর্তমান ঠিকানার ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে একটি প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে। ৫। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন পত্রের সাথে ...