শুধু যারা ব্যাংকার হবেন তাদের জন্য কিছু বইয়ের নাম । যার বাইরে অন্য কোন বই পড়তে হবে না।
ব্যাংকের বিগত বছরের প্রশ্নসমূহ এবং সাম্প্রতিক সময়ের প্রশ্ন বিশ্লেষন করে নিচের বই গুলোকে সাজেস্ট করা হচ্ছে। তবে এখানে ৫ জন ব্যাংকার এবং সাম্প্রতিক সময়ে প্রিলি এবং রিটেনে সাফল্য পাওয়া ব্যক্তির মতামত নেয়া হয়েছে। ১। এই সেই ওয়েব সাইট নিয়ে মাতামাতি করা যাবে না। হাতের সামনে যা পান তাই পড়তে পারেন। তবে ওয়েব সাইট থেকে দুই একটা প্রিলি পাস করা গেলেও ভবিষ্যতের জন্য খুব ক্ষতিকর হবে। ২। গনিতের জন্য একটাই বই। তা হল আর এস আগার ওয়াল। তবে সব ম্যাথ না করে বেছে বেছে পড়তে হবে। কারণ প্রচুর ম্যাথ আছে এই বইয়ে। ৩। মানসিক দক্ষতার জন্য GRE big book হল সেরা। তবে আপনি চাইলে এর বাংলা ভার্শন হিসেবে Achilice puzzle book পড়তে পারেন। এই বইয়ে পাজল গুলো বাংলায় ব্যাখা দেয়া আছে। কেবল যারা ইংরেজিতে পড়তে সমস্যার মুখোমুখি হবেন তারাই এটা নিতে পারেন। অন্যথায় না। ৪। ইংরেজিঃ ইংরেজি নিউজ পেপার পড়ার কোন বিকল্প নেই। গ্রামারের জন্য প্রথমে cliffs toefl এবং a passage to English language দেখুন। এর পাশাপাশি Achilice mnemonics vocabulary থেকে শব্দ গুলোকে একেবারে মুখস্ত করে নিন গল্প গুলোর মাধ্যমে। রিডিং কম্প্রিহে...