কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পরিক্ষা প্রস্তুতি কিভাবে নিবেন।
ব্যক্তিগত সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট অফিস সহকারী কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর ক্যাশিয়ার হিসাব রক্ষক/হিসাব সহকারী সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর উপরোক্ত পদগুলোর চাকরির পরীক্ষায় সবোর্চ্চ নম্বর উঠাতে কিছু করণীয়ঃ ১। যে ধরণের প্রশ্ন হয়ে থাকেঃ বর্ণিত পদগুলোতে সাধারণত লিখিত প্রশ্ন হয়ে থাকে এবং কিছু কিছু প্রতিষ্ঠানে এমসিকিউ প্রশ্নও হয়ে থাকে তবে মন্ত্রণালয়ের পরীক্ষগুলোতে লিখিত প্রশ্ন হয়। ২। প্রশ্ন সম্পর্কে ধারণাঃ প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে প্রথমেই আপনাকে বিভিন্ন মন্ত্রণালয়/অধিদপ্তর এ ২০২১-২০২২ সালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্ন গুলো দুই থেকে তিনবার চোখ বোলাতে হবে। তাহলেই কি ধরণের প্রশ্ন আসে সে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। ৩। প্রস্তুতির প্রথম দুই মাসের পড়াঃ প্রস্তুতির প্রথমেই আপনাকে বিভিন্ন মন্ত্রণালয়/অধিদপ্তরের পরীক্ষায় আসা লিখিত প্রশ্নগুলো (২০১২ সাল থেকে ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত) সংগ্রহ করতে হবে। সংগৃহীত প্রশ্নগুলো ২৫০-৩০০ সেট হতে পারে। ৪। ২৫০-৩০০ সেট থেকে কত % প্রশ্ন পুনরায় চাকরির পরীক্ষায় আসতে পারেঃ...