বায়োফ্লকে কোন প্রজাতির মাছ চাষ। Bioflock Fish Hervesting.
#বায়োফ্লকে_কোন_প্রজাতির_মাছ_ছাড়বেন_এবং_কেন? #কতলিটারে_কত_পিস_ছাড়বেন? লেখক: কৃষিবিদ তৌহিদুল ইসলাম শাকিল BSc(Fisheries), MS(Aquaculture) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বায়োফ্লক প্রযুক্তি সাধারণত অল্প জায়গায় অধিক মাছ উৎপাদনের একটি কৌশল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এমনকি ইন্ডিয়াতেও এই চাষ পদ্ধতি এখন জনপ্রিয়তার শীর্ষে। আমাদের দেশের আবহাওয়া এই পদ্ধতি চাষাবাদের জন্য অনেকাংশ অনুকূল। কারন আমাদের শীতকাল মাএ ২ মাস যখন ফ্লক উৎপাদনে একটু সমস্যা হতে পারে। অনেক দেশে শীতকাল ৪/৫/৬ মাস। যার কারনে সেই সব দেশে বায়োফ্লক প্রযুক্তি অনেক ব্যয়বহুল ও কষ্টসাধ্য ব্যাপার। যাইহোক অনেকে গ্রুপে জানতে চেয়েছেন বায়োফ্লকে কোন প্রজাতির মাছ চাষে বেশি লাভবান হওয়া যায় ও কি পরিমাণ মাছ চাষ করা যায়। আসুন তাহলে এ বিষয় গুলো বিস্তারিত জেনে নেই। বায়োফ্লকে শিং, মাগুর, পাবদা, গুলশা, চিংড়ি ও তেলাপিয়া জাতীয় মাছ চাষাবাদ করলে বেশী লাভবান হওয়া যায়। বিশেষকরে চিংড়ি ও তেলাপিয়া ফ্লক খেয়ে থাকে এজন্য এ জাতীয় মাছে খাবার খরচ অন্যন্য মাছের তুলনায় কম লাগে। আমাদের দেশে অনেকেই তেলাপিয়া চাষে সফল হয়েছেন। কারণ তে...