মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি" JSC,SSC, HSC পাশ করা যে কেউ আবেদন করতে পারবেন ।.মাসিক ১৭৫০ টাকা হারে এককালীন ২১ হাজার টাকা প্রদান করা হবে।
"মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি" সত্যিই কার'না একটা শিক্ষা বৃত্তি হলে ভালো হয় বল? হুম সেই ভালোর জন্যই শিক্ষা বৃত্তি দেবে মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি ২০১৯ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । তাহলে চল যেনে নেয়া যাক এ বৃত্তির ইতিবৃত্ত। @যারা আবেদন করতে পারবে: (১) ২০১৯ সালের অষ্টম শ্রেণী (জেএসসি) কৃতকার্য শিক্ষার্থীরা। (২)২০১৯ সালের ১০ম শ্রেণী(এসএসসি) কৃতকার্য শিক্ষার্থীরা। (৩) ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) কৃতকার্য শিক্ষার্থীরা। @যে পরিমান বৃত্তি পাওয়া যাবে: একবছর মেয়াদে এককালীন হিসেবে এ বৃত্তি প্রদান করা হবে। জেএসসি বা সমমান শিক্ষার্থীর মাসিক ১০০০ টাকা হিসেবে এককালীন ১২ হাজার, এসএসসি উত্তীর্ণদের মাসিক ১২৫০ টাকা হারে এককালীন ১৫ হাজার এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মাসিক ১৭৫০ টাকা হারে এককালীন ২১ হাজার টাকা প্রদান করা হবে। @আবেদন যোগ্যতা যা লাগবে: বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বা শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক অ্যায় ৭০ হাজার টাকা বা তার কম হতে হবে। এছাড়া আ...