Bmet Card l বিমেট কার্ড কোথায় পাবেন?
Bmet Card । বিমেট কার্ড কোথায় পাবেন?
সবাই হয়তো জানে তার পর ও জানিয়ে দিতে চাই-
যেসব আপুরা দেশের বাইরে পড়তে/ কাজ করতে কিংবা ডিপেন্ডেট ভিসায় যাবেন তাদের অবশ্যয় বিএমইটি ওয়ান স্টপ অফিস কাকরাইল যেতে হবে।
👉 বিএমইটি অফিস কাকরাইল থেকে স্কিল্ড ভিসায় গেলে স্মার্ট কার্ড নিতে হবে
👉 এবং ডিপেন্ডেট ভিসায় গেলে এন ও সি নিতে হবে।
👉 আর, যারা ওয়ার্কার হিসাবে যাবেন তাদের অবশ্যয়
বিএমইটি থেকে ৩ দিনের প্রশিক্ষণ নিয়ে কার্ড নিতে হবে।
এইখান থেকে কার্ড বা এন ও সি না নিয়ে গেলে এয়ারপোর্টে চরম ভোগান্তিতে পড়তে হতে পারে।
আমি আর আমার মেয়ে ডিপেনডেন্ট ভিসায় যাচ্ছি। সম্প্রতি বিএমইটি অফিস, কাকরাইল থেকে এন ও সি নিয়ে এসেছি।
এজন্য আমার যা যা লেগেছে-
🙉 আমার জন্য-
🍿 আমার অরিজিনাল পাসপোর্ট
🍿 কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট
🍿 পাসপোর্টের ফটোকপি
🍿 হাসব্যান্ডের ভিসার ফটোকপি-
এই সব ডকুমেন্টস নিয়ে কাকরাইল সুপার মার্কেটের নীচে কম্পিউটারের দোকান থেকে এনওসির ফর্ম রেডি করে নিয়েছি। দোকানে বললেই ওরা সব রেডি করে দেয়। ২০০ টাকা নেয় জন প্রতি এন ও সি রেডি করতে। আমি, কাক রেল
👩🚀 বেবির জন্য যা লেগেছে
🍟 বেবির অরিজিনাল পাসপোর্ট
🍟 বেবির বার্থ সাটিফিকেট
🍟 পাসপোর্টের ফটোকপি
🍟 হাসব্যান্ডের ভিসার ফটোকপি-
স্টেপ ১-
এবার এন ও সির ফর্ম ফিলাপ করে ওরিজিনাল পাসপোর্ট সহ প্রথমে বিএমইটি অফিসের ৪ তলায় মোল্লা সাহেব নামক একজনের সাইন নিতে হয়। সামনে পিয়ন বসা থাকে ওনাকে বললেই ভেতরে নিয়ে যায়।
স্টেপ-২
ওনার সাইন এবং সিল নিয়ে দ্বিতীয় তলায় শাফিনাজ নামক একজনের কাছে নিয়ে যেতে হয়। এখান ইনফোমেইশন এন্ট্রি দিয়ে আবারো সিল দিয়ে দেয়।
💫 বিঃদ্রঃ স্মার্ট কার্ড নেন আর এন ও সি নেন ১২ টার মধ্যে জমা দিতে পারলে ৪ টা বা দিনের দিন পাওয়া যায়। না হলে পরের দিন নিতে হয়।
💫 স্মার্ট কার্ড নেবার জন্য ৪০০০- ৫০০০ টাকা লাগে।সাথে অন্য ডকুমেন্টস লাগে।
জানিনা কারো কাজে লাগবে কিনা তবুও নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম।
আছিয়া পারভীন আলী শম্পা
পুষ্টিবিদ ও কলামিস্ট
Comments
Post a Comment